ভারতের কোচ বাংলাদেশ ফুটবল দলকে বিরক্তকর বললেন

ভারতের কোচ বাংলাদেশ ফুটবল দলকে বিরক্তকর বললেন ।

যেকোনো গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই প্রতিপক্ষ দলকে নিয়ে কোচদের অনেক কথাই বলতে শুনা যায়। গতকাল বাংলাদেশ দল নিয়েও অনেক কিছু বলেছেন ভারতীয় কোচ ইগর স্টিমাচ। বাংলাদেশ দল নিয়ে প্রশংসাই ঝরেছে ক্রোয়েশিয়ার সাবেক কোচের মুখে। বাংলাদেশ দলের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশ দলকে বিরক্তিকরও বলেছেন সুনীল ছেত্রীদের কোচ। আজ রাত ৮ টায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। আজগের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ইগর বলেন, “ফুটবল বিশ্বে কিছু কিছু বিরক্তকর দল থাকে। যার অনেক কঠিন খেলা খেলে বিপক্ষ দলকে বিরক্তকরে। যেমন আমরা কাতারের বিপক্ষে ম্যাচের সময় করেছিলাম। 

  ভারতের কোচ

 কলকাতায় বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছিল - গোলে। প্রতিআক্রমণনির্ভর ফুটবল খেলে প্রথমার্ধেই সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের শেষের দিকে ডিফেন্ডার আদিল খানের গোলে সমতায় ফিরে স্বাগতিকেরা। দলগতভাবে সবাই মিলে একত্র হয়ে রক্ষণ সামলাতে অনেক শক্তিশালী বাংলাদেশ। তা খুব ভালো করেই জানেন ভারতের কোচ ইগর। “ইগর বলেন, বিপক্ষ দলকে বিরক্ত করার জন্য আপনার সকল কৌশল অবলম্বন করবেন। বিরক্ত করতে করতে তাদের পাস দেওয়া দেখে বিরত রাখতে পারবেন” খেলার প্রতিটি পয়েন্ট নেবার জন্য বাংলাদেশ দলও তা করছে। তারা যেটাই করে একসাথে মিলে দল হিসেবে করে থাকে। ম্যাচে ভারত জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, সেটি বলতেও ভুল করেননি ইগর, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দল সমর্থকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচটি জয়ের জন্য যাচ্ছি। এর অর্থ এই নয় যে আমরা প্রতিপক্ষকে অসম্মান করছি। শুরু থেকেই আমাদের লক্ষ্য ২০২৩ এশিয়ান কাপে জায়গা করে নেওয়া।বাছাইপর্বের আগে বাংলাদেশ ঢাকাতে অনুশীলন করলেও দোহায় অনুশীলন করেছে ভারত। তবে প্রস্তুতিতে বাংলাদেশকে এগিয়ে রাখছেন ভারতের কোচ। ইগর বলেন, ‘প্রস্তুতির ব্যাপারে আমাদের মতো বাংলাদেশেরও দুশ্চিন্তা থাকলেও তাদের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের জন্য তুলনামূলক বেশি ফিট। কারণ, তারা মের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত লিগের ম্যাচ খেলেছে। আমার দলের বেশির ভাগ খেলোয়াড়ই ফেব্রুয়ারির পরে ম্যাচ খেলেনি।

Comments