মাহমুদুল্লাহর সাক্ষাৎকার ২০২১

মাহমুদুল্লাহ রিয়াদ এমন কিছু করতে চান যা মানুষ চিরকাল মনে রাখবে  । 

যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী অক্টোবর-নভেম্বর ভারতে অনুষ্ঠিত হতে পারে টি-২০ বিশ্বকাপ। তার আগেই মোট ১৬টি ম্যাচ খেলবে বাংলাদেশ। যে দল গুলোর বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে সেগুলি হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও জিম্বাবু। আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুতি হিসেবে কেমন হতে পারে ম্যাচগুলোর পরিকল্পনা। আগামী  টি-২০ বিশ্বকাপকে  নিয়ে বাংলাদেশ টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক  মাহমুদুল্লাহ রিয়াদের সাক্ষাৎকার । 

প্রশ্ন- কেমন কাটালেন শ্রীলঙ্কা সিরিজটি?

রিয়াদ- ৩টা ম্যাচেই ব্যাটিংটা উপভোগ করেছি। আমি ৬ নম্বরে ব্যাটিং করেছি। আর সেখানে অনেক ভেবে চিন্তে খেলতে হয়। ৩টা ম্যাচেই সেই ৬ নম্বর স্থানে ভালো ব্যাটিং করেছি বলে ভালো লাগছে। কিন্তু ৩য় ম্যাচটি জিতেতে পারলো বেশি ভালো লাগতো। 

প্রশ্ন- টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ দল বেশ কয়েকটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে। আপনি অধিনায়ক হিসেবে কি রকম পরিকল্পনা করছেন?

রিয়াদ- টি-২০ বিশ্বকাপের আগে আমরা আমাদের নিজ দেশের মাটিতে ৩টি সিরিজ খেলবো। আমাদের দলকে সাজিয়ে নিতে এবং কীভাবে খেলবো তা সিন্ধান্ত নিতে এটা আমাদের খুব ভালো একটি সুযোগ। আমি নিজেই খুব আশাবাদী ম্যাচ গুলো নিয়ে। আশাকরি প্রতিটি সিরিজেই আমরা ভালো খেলবো এবং জিতবো। আমরা আমাদের মাঠে খেলবো তাই একটু বেশি আশাবাদী। কারণ আমরা নিজেদের মাঠে ভালো খেলি। 

প্রশ্ন- আগামী টি-২০ বিশ্বকাপের আগে নতুন সিরিজগুলোতে কি নতুন কোনো খেলোয়ার দেখা যাবে?

রিয়াদ- কিছু কিছু পজিশন আমাদের ঠিক করা আছে। মনেহয় ১ বা ২টি জায়গা দেখে নিতে হবে। তবে এর জন্য সবাইকে সুযোগ দেওয়া প্রয়োজন যাতে তারা ভালো খেলা দিয়ে দলে জায়গা করে নিতে পারে। 

প্রশ্ন- এবারতো প্রিমিয়ার ক্রিকেট লীগ ও টি-২০ হিসেবে হচ্ছে...

রিয়াদ- জ্বি, সেজন্যই আমাদের প্রস্তুতিটা খুব ভালো হচ্ছে। টি-২০ কোন গতিতে খেলতে হবে তা খুবই গুরুত্বপূর্ণ। সময় অনুযায়ী খেলার ছন্দটা ধরে রাখতে পারলেই সব ম্যাচ গুলি ভালো খেলা সম্বব। আমাদের বোলার’রা খুব ভালো খেলছে। সাকিব ফিরেছে, মোস্তাফিজ ভালো ছন্দে আছে, তাসকিনও ভালো খেলছে, সাইফুদ্দিন সহ বাকিরাও ভালো খেলছে। 

প্রশ্ন- আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে এখন আর বোলিং করতে দেখা যায় না কেন?

রিয়াদ- আমিতো আবারো বোলিং এ ফিরেছি। প্রিমিয়ার লীগের ১ম ম্যাচে বোলিং করেছি এবং ১টি উইকেটও পেয়েছি। আপনারা জানেন যে আমার পিঠে একটি চোট ছিল, যার জন্য আমি ভালো ছিলাম না, কিন্তু এখন আমি সুস্থ আছি। সেড়ে উঠতে যদিও একটু সময় লেগেছে। মনেহয় আন্তর্জাতিক ম্যাচে প্রয়োজন হলে বল করতে পারবো। 

প্রশ্ন- টেস্ট, ওয়ানডে এবং টি-২০ সংস্করণগুলোর মধ্যে বাংলাদেশ টি-২০ ম্যাচে খুব খারাপ খেলে।  টি-২০তে ভালো খেলতে হলে কোন জায়গাটিতে ভালো করা প্রয়োজন?

রিয়াদ- টি-২০ তে আমাদের দলকে একটু বেশি পরিশ্রম করতে হবে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দক্ষতা আছে। কিন্তু এটা প্রয়োগ করতে আমাদের আরোও ভালো হতে হবে। ভালো পজিশনে ভালো খেলতে পারলে ভালো ফলাফল পাওয়া যাবে। মনে করেন, আপনি ব্যাটসম্যান, কখন কোন বোলারের জন্য কোন সময় কিরকম ব্যাটিং করতে হবে তা বুুঝতে পাররেই ভালো খেলা সম্ভব।

প্রশ্ন-  ১জন খেলোয়ারের মধ্যে এই বিষয় গুলি কখন এবং কিভাবে আসতে পারে?

রিয়াদ-  যত খেলবেন ততেই বুঝবেন। তাছাড়া সকল খেলোয়ারের নিজেস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন মনে করেন আমি এমন কিছু জায়গা আছে যেখানে রান নিতে পছন্দ করি। এখন কোন বোলারের বোলে আমি সেই স্থান গুলোতে রান করতে পারবো সেটা আমাকেই বুঝতে হবে। ম্যাচের পরিস্থিত, কন্ডিশন, ঝুঁকি কতখানি এগুলো বিষয় মাথায় রাখতে হবে। এ বিষয় গুলি বুঝতে পারলেই আপনি টি-২০তে ভালো ফলাফল পাবেন।

প্রশ্ন-  টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দল নেদারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড মতো দল গুলোর সাথে খেলবে। তাই পরবর্তী পর্বে যাবার জন্য অবশ্যই খুব বেশি আশাবাদী......

রিয়াদ- ১টা কথা বলি, টি-২০ ফরমেটে সহজ বলতে কিছু নেই। কোনো কিছু সহজ ভাবে নিলে টপ দল গুলোও অনেক সময় খারাপ খেলে। এখানে ভুল সংশোধন করার সময় অনেক কম পাওয়া যায়। যত সহজ দল হোক না কেন আমাদেরকে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। 

প্রশ্ন-  সবাই যদি জানতে চায় যে এবার টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য কি?

রিয়াদ- আমরা এটা নিয়ে এখন কিছু বলতে চাই না। এই বিষয়টা আমাদের দলের মধ্যে থাকুক। শধু একটা কথা বলে রাখি, আগের টি-২০ বিশ্বকাপ গুলোতে আমরা ভালো খেলতে পারিনি। সেজ্ন্য এবার বিশেষ কিছু করে দেখাতে চাই। মানুষ যেনো মনে রাখে এমন কিছু করবো ইনশা আল্লাহ ।

.


 








Comments